Thursday, 7 November 2013

বহুল প্রচলিত কিছু জাল হাদিস এবং যে হাদিস বিশারদরা এগুলোকে জাল বলে প্রমান করেছেন তাদের নাম।(collected)

জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যেতে হলেও যাও।
-> ইবন জাওযি, ইবন হিব্বান, নাসিরুদ্দিন আলবানি

জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে বেশি পবিত্র।
-> আল-খাতিব আল-বাগদাদি—হিস্টরি অফ বাগদাদ

দেশপ্রেম ঈমানের অঙ্গ।
-> আস-সাগানি, নাসিরুদ্দিন আলবানি

নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ সর্বোত্তম জিহাদ।
-> ইবন তাইমিয়্যাহ, ইবন বাআয।

সবুজ গাছপালা, শস্যর দিকে তাকিয়ে থাকলে দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়।
-> আয-যাহাবি

আল্লাহ সেই বান্দাকে ভালবাসেন যে তাঁর ইবাদতে ক্লান্ত, নিস্তেজ হয়ে পড়ে।
-> আদ-দারকুতনি

সুদ খাওয়ার ৭০ পর্যায়ের নিষেধাজ্ঞা আছে, এর মধ্যে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ছোট অপরাধ হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করা।
-> ইবন জাওযি, আল হুয়ায়নি (দুর্বল বা জাল হাদিস)

মুহাম্মাদকে ﷺ সৃষ্টি না করলে আল্লাহ কোন কিছুই সৃষ্টি করতেন না। মুহাম্মাদ ﷺ—এর নূর থেকে সমস্ত সৃষ্টি জগত সৃষ্টি হয়েছে।
-> আয-যাহাবি, ইবন হিব্বান, নাসিরুদ্দিন আলবানি

যে শুক্রবার মুহাম্মাদ ﷺ এর প্রতি ৮০বার দুরুদ পাঠাবে তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে।
-> আল্লামা সাখায়ি, আলবানি

আযানের মধ্যে আঙ্গুল চুম্বন করে চোখে মোছা।
-> আস-সুয়ুতি, আলবানি

এক ঘণ্টা গভীরভাবে চিন্তা করা ৬০ বছর ইবাদতের সমান।
-> ইবন জাওযি

যারা মানুষকে ইসলামের দাওয়াত দেয় এবং মানুষকে ইসলাম গ্রহন করায় তাদের জন্য জান্নাত নিশ্চিত।
-> আস-সাগানি

সুরা ইয়াসিন কু’রআনের হৃদয়। একবার সুরা ইয়াসিন পড়লে দশবার কু’রআন খতম দেওয়ার সমান সওয়াব পাওয়া যায়।
-> ইবন আবি হাতিম, আলবানি

মৃতের জন্য সুরা ইয়াসিন পড়।
-> আদ-দার কুদনি

আরবদেরকে ভালোবাসো, কারণ আমি একজন আরব, কু’রআন আরবিতে নাজিল হয়েছে এবং জান্নাতের ভাষা হবে আরবি।
-> আবি হাতিম—জারহ ওয়া তাদিল

পাগড়ী পরে নামায পড়লে ১৫টি পাগড়ী ছাড়া নামায পড়ার সমান সওয়াব।
-> ইবন হাজার—লিসানুল মিজান

আমি জ্ঞানের শহর এবং আলি তার দরজা
-> ইমাম-বুখারি

প্রত্যেক নবীর একজন উত্তরসূরি আছে। আমার উত্তরসূরি আলি।
-> ইবন জাওযি, ইবন হিব্বান, ইবন মাদিনি

আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলিদের নবীদের সমান।
-> আলেমদের ইজমা দ্বারা স্বীকৃত

আমার পরিবার, সাহাবীরা আকাশের তারার মত, তাদের মধ্যে যাকেই তোমরা অনুসরণ করবে, তোমরা সঠিক পথে থাকবে।
-> আহমাদ হানবাল, আয-যাহাবি, আলবানি

বিশ্বাসীর অন্তরে আল্লাহ ﷻ থাকেন।
-> আয-যারকাশি, ইবন তাইমিয়া

যে নিজেকে জেনেছে, সে আল্লাহকেও ﷻ জেনেছে।
-> আস-সুয়ুতি, ইমাম নাওয়ায়ি

আমি তোমাদেরকে দুটি উপশম বলে দিলাম—মধু এবং কু’রআন।
-> আলবানি
যদি আরবদের অধঃপতন হয়, তাহলে ইসলামেরও অধঃপতন হবে।
-> ইবন আবি হাতিম

যে কু’রআন শেখানোর জন্য কোন পারিশ্রমিক নেয়, সে কু’রআন শিখিয়ে আর কোন সওয়াব পাবে না।
-> আয-যাহাবি

বিয়ে কর, আর কখনও তালাক দিয়ো না, কারণ তালাক দিলে আল্লাহর ﷻ আরশ কাঁপে।
-> ইবন জাওযি

যে বরকতের আশায় তার ছেলের নাম মুহাম্মাদ রাখবে সে এবং তার ছেলে জান্নাত পাবে।
-> ইবন জাওযি

যে হজ্জের উদ্দেশে মক্কায় গেছে কিন্তু মদিনায় গিয়ে আমার কবর জিয়ারত করেনি সে আমাকে অপমান করেছে।
-> আস-সাগানি, ইবন জাওযি, আশ-শাওকানি

যে আমার (মুহম্মাদ ﷺ) কবর জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়।
-> আলবানি

যে স্ত্রী তার স্বামীর অনুমতি না নিয়ে ঘরের বাইরে যায়, সে ফেরত না আসা পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টিতে থাকবে বা যতক্ষন না তার স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়।
-> আলবানি

যদি নারী জাতি না থাকতো, তাহলে আল্লাহর ﷻ যথাযথ ইবাদত হতো।
-> শেখ ফয়সাল

নারীর উপদেশ মেনে চললে অনুশোচনায় ভুগবে।
-> শেখ ফয়সাল

No comments: