- আমি শাহানার ছেলে; আলতাব আলির ছেলে!!
- দেখ,দেখ, এই ভবনডাই মোদের বাপ-মায়ের কবর সাভারের ডেথ প্লাজা,
- এইখানে মোদের বাপ্জী মরে, এইখানে মোদের মা,
- কাঁদছিস তোরা? কি করিব, পরান যে মানে না!
- সেই সকালে বাপ মোর যেতে যেতে বুক জড়ায়ে কহিল মোরে কোলে তুলি,
- বাপজান আমার,কি আনিব তোমার জন্য দিন শেষে কামলা খাঁটি?
- নেচে নেচে কহিলাম তারে যা কিছু আন,ঘরে ফিরতে করোনা কিন্তূ,দেরি।
- কাঁদছিস তোরা? কি করিব,পরান যে মানে না!
- মা আমার,কেন যেন কত ব্যথা পাইত প্রতিদিন কামে ছাড়িয়া যাইতে মোরে!
- ব্যথাতুরা সেই হতভাগিনী মরিবার কালেও আমার জন্য বেঁচে থাকতে চায় বলেছিল জনে জনে।
- কাঁদছিস তোরা? কি করিব,পরান যে মানে না!
- বাপ-মা মোদের কাম করিত কলুর ছেলে চামারের কসাইখানায়,
- ডেকে নিয়েছিল কসাই সেদিন বেতন দেবে এই আশায়।
- এই ভাবে সেদিন দিয়েছিল বেতন কত শত জনে,
- জানিত কি তারা ফিরিবেনা আর কখনো আপনজনের তরে।।
- কাঁদছিস তোরা? কি করিব,পরান যে মানে না!
- বড় ব্যথা পাই দুনিয়াতে মোর মা বলিতে কেহ নাই;
- বড় ব্যথা পাই দুনিয়াতে মোর বাপ বলিতে কেহ নাই।।
- কাঁদছিস তোরা? কি করিব, পরানের ব্যথা মরে না কো সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে।
Monday, 29 April 2013
আমি শাহানার ছেলে; আলতাব আলির ছেলে!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment